স্ত্রীকে সুখী করতে ও নিত্যনতুন চমক দিতে চমৎকার কিছু উপায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

স্ত্রীকে সুখী করতে ও নিত্যনতুন চমক দিতে চমৎকার কিছু উপায়





সাধারণত পুরুষদের বলতে শোনা যায়, নারীর মন বোঝা বড় দায়। কিন্তু কোন পুরুষ কি কখনও মন দিয়ে বুঝতে চেষ্টা করছেন তারা কি চায়। নারীদের খুশি করতে বড় কোন উপহারের প্রয়োজন নেই। শুধুমাত্র তার জীবন সঙ্গীর সঙ্গই তার খুব বেশি প্রিয়। আপনি যদি কখনো আপনার স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? যদি না করে থাকেন তবে স্কাইবোল্ড থেকে সহজ কিছু উপায় বলে দিচ্ছি, যা থেকে আপনার স্ত্রী সহজেই ইমপ্রেস হবে।

১. কোমরে হাত দিন
যখন আপনি এটি করবেন খুব সাবধান থাকবেন। যদি আপনার স্ত্রী রোমান্টিক মুডে না থাকে তবে এটি না করাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু এটা ঠিক আপনার স্ত্রী এটি পছন্দ করবেই।

২. কথা বলুন
আপনি বলতেই পারেন, আমি তো সারাক্ষণই তার সঙ্গে কথা বলি। তবে এই কথা সেই কথা নয়। তার সঙ্গে রোমান্টিক ভাষায় কথা বলুন, যা শুনে তার ভালো লাগবে।

৩. আপনার গোপন কথা বলুন
হ্যাঁ, তাকে আপনার গোপন কথা বলুন…….। আপনার জ্যাকেটটি তাকে দিতে পারেন। এটি আপনাকে ‘রক্ষক’ হিসেবে প্রদর্শন করবে। এর মানে হচ্ছে আপনি আপনার ভালোবাসার প্রতি অনেক খেয়াল রাখেন।

৪. খুব কাছে আসবেন, কিন্তু চুমু খাবেন না
এতে আপনার স্ত্রীর আকাঙ্খা বেড়ে যাবে, কিন্তু যখন চুমু না দিয়ে ফিরে যাবেন তখন সে আপনার কাছে চুমু প্রার্থনা করবে। মাঝে মাঝে এটি করাই যায়, তাই নয় কি!

৫. পিছন থেকে জড়িয়ে ধরুন
এই কাজটি সব স্ত্রীই পছন্দ করবে। যদি সম্ভব হয় মাঝে মধ্যে তাকে পিছন থেকে জড়িয়ে ধরুন।

৬. শক্ত করে জড়িয়ে ধরুন
ভালোবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে ধরুন। এটি আপনাকে ভালোবাসার উচ্চ আসনে নিয়ে যাবে। শক্ত বাঁধনে জড়িয়ে ধরতে কোন সংকোচন বা দ্বিধা করবেন না।

৭. তাকে হাসাও
নারী সব সময়ই কৌতুকরসবোধ ভালোবাসেন। মাঝে মধ্যে তার সঙ্গে মজা করুন, কৌতুক বলে হাসান।

৮. বন্ধুর পার্টিতে নিয়ে যান
এর মানে হচ্ছে, আপনি আপনার ভালোবাসাকে সবার সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছেন। আর এটা সব স্ত্রী ভালোবাসেন।

৯. স্ত্রীর বন্ধুদের সঙ্গে সময় কাটান
মাঝে মাঝে কিছু সময় আপনার স্ত্রীর বন্ধুদের সঙ্গে কাটান এবং তাদের খাওয়ান। এতে আপনার স্ত্রী খুশি হবে।

১০. স্ত্রীর মাথা আপনার পায়ের উপর রাখুন
এতে আপনার স্ত্রী নিরাপদবোধ করবে। যখন আপনার স্ত্রী ভালো কিছু বলবেন তখন তার মাথা আপনার পায়ের উপর রেখে তাকে শোয়ান।

১১. স্ত্রীর পায়ের উপর ঘুমান
যখন আপনার স্ত্রী ভালো মুডে থাকবে তখন তার পায়ের উপর ঘুমান। এতে সে খুশি হবে এবং একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবে।

১২. চুমু খান
হঠাৎ করে চমকে দেওয়ার জন্য আপনি চুমু খেতে পারেন। এতে আপনার স্ত্রীর যদি কোন রাগ থাকে আপনার প্রতি তবে সে তা ভুলে যাবে।

১৩. তাকে বলুন সে সুন্দর
মাঝে মাঝে স্ত্রীকে খুশি করার জন্য বলতেই পারেন সে খুব সুন্দর। এতে সে খুব খুশি হবে।

১৪. খুদে বার্তা পাঠাতে পারেন
প্রয়োজন না হলেও খুদে বার্তা পাঠিয়ে তার সঙ্গে কথা বলুন। এতে ভালোবাসা বৃদ্ধি পাবে।

১৫. রান্না করুন
রান্না করে আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিতে পারেন। এতে সে খুবই খুশি হবে।

আর মাঝে মাঝে তাকে নিজে হাতে খাইয়ে দিন, একসঙ্গে রোমান্টিক মুভি দেখুন। এইভাবে সহজেই স্ত্রীকে খুশি রাখতে পারবেন, আর দাম্পত্য জীবন হবে মধুর।







(সংগৃহীত) 

No comments:

Post a Comment

Post Top Ad