শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল “রক্ত”। হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে রক্ত লাল হয়। হিমোগ্লোবিন কমে গেলে রক্তস্বল্পতা দেখা দেয়। আর এই হিমোগ্লোবিনের মাত্রাকে ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আয়রনের।
এইজন্য নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ। বিভিন্ন কারণে রক্ত দূষিত হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রক্ত পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। কিছু খাবার এবং পানীয় আছে এই কাজটি করে থাকে। জেনে নিন সেসব পানীয়:-
১.রসুন-লেবুর রসের মিশ্রণ : রসুনের চার কোয়া, চারটি লেবুর রস এবং তিন লিটার জল। রসুন মিহি করে কুচি করুন। এর সাথে লেবুর রস মেশান। রসুন এবং লেবুর রস কুসুম গরম জলে মেশান। পাত্রে মুখ ভাল করে ঢেকে ফ্রিজে ৩ দিন রেখে দিন। এটি ১-২ টেবিল চামচ পান করুন খাবার খাওয়ার আগে। ৫০ মিলিলিটারে বেশি এটি পান করবেন না।
২.অ্যালোভেরা জেল এবং আনারস : এক গ্লাস আনারসের রস, দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, একটি লেবুর রস, কয়েকটি পুদিনা পাতা এবং এক কাপ জল একসাথে মেশান। এটি রক্ত পরিষ্কার করার সাথে সাথে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এবং কোলেস্টেরল মাত্রা কমিয়ে দেয়।
৩.লেবুর রস : লেবুতে থাকা উপাদান আপনার রক্তে থাকা বিষাক্ত পর্দাথ, টক্সিন উপাদান দূর করে দেয়। এক গ্লাস কুসুম গরম জলে অর্ধেকটা লেবুর রস মেশান। এই লেবু জল প্রতিদিন সকালে পান করুন। সবচেয়ে ভাল হয় সকাাাা জলখাবারেরলেল খাওয়ার আগে এটি পান করা।
৪.অ্যাপেল সাইডার ভিনিগার এবং বেকিং সোডা :একটি বড় গ্লাস জলে দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, আধা চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন। বেকিং সোডা মেশাতে বুদবুদ উঠবে। বুদবুদ কমানোর জন্য দুই মিনিট অপেক্ষা করুন। বুদবুদ থেমে গেলে এটি পান করুন। এই মিশ্রণ রক্ত পরিষ্কার করার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তবে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করুন।
সূত্র: দৈনিক আমার সংবাদ
সূত্র: দৈনিক আমার সংবাদ

No comments:
Post a Comment