প্রতিদিন বাড়ছে মশার উপদ্রপ। সেই সঙ্গে বাড়ছে মশাবাহিত রোগ। তাইতো এর হাত রেখে রক্ষা পেতে মানুষ নানান পদ্ধতি অবলম্বন করেন। মশারি, কয়েল কিংবা মশা তাড়ানোর স্প্রে ইত্যাদি আরও কত পদ্ধতি।
জানেন কি, মশা যতটা ভয়ংকর ঠিক ততটাই ভয়ংকর মশা তাড়ানোর কয়েলও। বিশেষ করে মানহীন কয়েলে, যা অবৈধ ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বানিয়ে থাকে। মশার কামড় মোটেও সহনীয় নয়। তাছাড়া ডেঙ্গু বা মশাবাহিত অন্যান্য রোগ থেকে বাঁচতেই মানুষ কয়েলের ব্যবহার করে থাকেন, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সবার জন্য।
বিশেষজ্ঞদের মতে, মশার ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়ায় হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যানসার, ফুসফুস, কিডনির রোগ সহ নানা রোগের বিপদ বাড়ছে।
গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী জানিয়েছেন, কয়েলের ধোঁয়া মশা মারছে ঠিকই, কিন্তু তা মানুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
তিনি জানান, অনুমোদিত মাত্রার বিষাক্ত রাসায়ানিক ব্যবহার করে তৈরি করা মশার কয়েল প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। গর্ভপাতের হার বাড়িয়ে দিয়েছে। পুরুষের শুক্রানু কমে যাচ্ছে। প্রিম্যাচিউর বাচ্চার জন্মহার বেড়ে গেছে।
তিনি আরও বলেন, এসব কয়েলের ধোঁয়া চোখে কম দেখা, মাথাব্যথা সহ নানা সমস্যার জন্ম দিচ্ছে।
তাই সচেতনতা বাড়িয়ে এসব কয়েল ব্যবহার থেকে বিরত থাকুন। মশা তাড়াতে অন্য কোন স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করুন। তবে বেশি ভালো হয় মশারি ব্যবহার করা।
সূত্র: দৈনিক আমার সংবাদ
সূত্র: দৈনিক আমার সংবাদ

No comments:
Post a Comment