বাঙালি মেয়ের প্রেমে পড়ে তাকে জীবন সঙ্গিনী করলেন মার্কিন যুবতী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 January 2020

বাঙালি মেয়ের প্রেমে পড়ে তাকে জীবন সঙ্গিনী করলেন মার্কিন যুবতী





বাঙালি বংশোদ্ভূত ইয়াশরিকা জাহরা হক বিয়ে করেছেন মার্কিন যুবতী এলিকা রুথ কুকলিকে (৩১)। তাদের এই বিয়ে আমেরিকায় হলেও বিয়ের সমস্ত আয়োজনেই ছিল বাঙালিয়ানার ছোঁয়া।

২০১৯ এর ৬ জুন তারা বিবাহবন্ধনে আবন্ধ হন। এর আগে ২০১৫ সালে একটি এলজিবিটি মার্চে তাদের প্রথমবারের মত দেখা হয়। সেখান থেকেই ধীরে ধীরে পরিণয়।

নিজেদের প্রেমের কথা জানাতে গিয়ে ইয়াশরিকা বলেন, ‘কুকলিকে প্রথম দেখার পর আমার যে কেমন লেগেছিল তা বলতে পারব না। তখন সে একা ছিল। আমিও তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলাম। পরেরবার দেখা হওয়ার পর আমাদের কথা হয়।’ কয়েকমাস পর তাদের আবার দেখা হয় এক বন্ধুর পার্টিতে।

কুকলি বলেন, ‘আমি ততদিনে বুঝতে পেরেছিলাম যে আমাকে ইয়াশরিকা পছন্দ করে। সেদিন আমরা সারারাত একসঙ্গে গল্প করেছিলাম। সে খুবই মায়াবী আর যত্মশীল একটি মেয়ে। যা-ই হোক না কেন সে আমার পাশেই থাকবে।’

ইয়াশরিকা বলেন, ‘এই বিয়ের মাধ্যমে আমার তো মনে হয় যে এতদিনে দুটো চুম্বক জোড়া লাগল। আমি খুবই খুশি।’ ইয়াশরিকার বাবা ইয়ামিন হক, মা ইয়াসমিন হক। ইয়াশরিকা জাহরা হক ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তারপর ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি বর্তমানে একটি ল’ ফার্মে এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad