বিয়ের জন্য উপযুক্ত সাল ২০২০, জেনে নিন কেন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 January 2020

বিয়ের জন্য উপযুক্ত সাল ২০২০, জেনে নিন কেন





অনেক তরুণ-তরুণীর ভাবনা স্মরণীয় কোন দিনে বিয়ের পিঁড়িতে বসার। যারা দীর্ঘদিন ধরে এমন ক্ষণের অপেক্ষায় আছেন, তাদের জন্য সুখবর বয়ে এনেছে ২০২০ সাল।

এক, দুই বা তিন নয়; এ বছরে রয়েছে বেশ কয়েকটি সুন্দর তারিখ। যে সব তারিখে হাত রাঙিয়ে স্মরণীয় করতে পারেন বিবাহযোগ্য নারী ও পুরুষেরা।

তবে সে সব তারিখের একটি ইতোমধ্যে অতীত হয়েছে। সেটি হল, বছরের প্রথম দিন বা ০১-০১-২০২০।

দ্বিতীয় দিনটি ১১ জানুয়ারি; ১১-০১-২০২০। এরপর রয়েছে সবচেয়ে দারুণ সংখ্যাগুলোর মধ্যে অন্যতম দিন, ২ ফেব্রুয়ারি বা ০২-০২-২০২০। রয়েছে ২০ ফেব্রুয়ারি বা ২০-০২-২০২০ মতো অসাধারণ একটি তারিখ। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটিও ব্যতিক্রম। কারণ ২০২০ সাল হল অধিবর্ষ। ফলে পাওয়া যাবে ২৯ ফেব্রুয়ারি। এদিনে বিয়ে করলে বিবাহবার্ষিকী পালনে অপেক্ষা করতে হবে ৪ বছর।

২০২০ সালের আরও কয়েকটি সুন্দর দিন দেখে নেওয়া যাক এক নজরে।

মার্চের ৩ তারিখ অর্থাৎ ০৩-০৩-২০২০; এপ্রিলের ৪ তারিখ অর্থাৎ ০৪-০৪-২০২০; মে মাসের ৫ তারিখ অর্থাৎ ০৫-০৫-২০২০; জুনের ৬ অর্থাৎ ০৬-০৬-২০২০; জুলাইয়ের ৭ অর্থাৎ ০৭-০৭-২০২০; আগস্টের ৮ অর্থাৎ ০৮-০৮-২০২০; সেপ্টেম্বরের ৯ অর্থাৎ ০৯-০৯-২০২০; অক্টোবরের ১০ অর্থাৎ ১০-১০-২০২০; নভেম্বরের ১১ অর্থাৎ ১১-১১-২০২০ এবং ডিসেম্বরের ১২ অর্থাৎ ১২-১২-২০২০।

এছাড়া ০১-১১-২০২০; ০২-১২-২০২০ ও ২০-১২-২০২০ এর মতো কয়েকটি দিনও রয়েছে এই বছরে।

এ বছরে বিয়ে করতে চাইলে পছন্দের তারিখটি বেছে নিয়ে আজই যথোপযুক্ত পরিকল্পনা করতে পারেন আপনিও। বিয়ের জন্য প্রস্তুত না হলে প্রপোজ করেও স্মরণীয় করতে পারেন ২০২০ সালকে।

২০১২ সালে এমনই এক স্মরণীয় দিন ছিল ১২ ডিসেম্বর ২০১২; অর্থাৎ ১২-১২-১২ইং। এই দিনে বিয়ে করেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বিশ্বব্যাপী বিয়ের ধুম পড়েছিল ৮ বছর আগের ওই দিনে।







সূত্র: দি বাংলাদেশ টুডে

No comments:

Post a Comment

Post Top Ad