কাঁচা লঙ্কা, না কি শুকনো লঙ্কা- কোনটি বেশি স্বাস্থ্যকর? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 January 2020

কাঁচা লঙ্কা, না কি শুকনো লঙ্কা- কোনটি বেশি স্বাস্থ্যকর?




লঙ্কা ছাড়া রান্না অসম্পূর্ণ থেকে যায়। রান্নায় সাধারণত দুই ধরনের লঙ্কা ব্যবহৃত হয়। একটা লাল বা শুকনো লঙ্কা, আরেকটা সবুজ বা কাঁচা লঙ্কা। দুটিরই আলাদা স্বাদ রয়েছে। সেই সঙ্গে আলাদা স্বাস্থ্য গুণও রয়েছে।

লঙ্কা সাধারণত সবুজ থাকে। তবে যখন এটা শুকানো হয়, তখন এটি লাল বর্ণ ধারণ করে। তখন এটা থেকে আরও তীব্র গন্ধ বের হয়। লঙ্কা শুকিয়ে লাল করা হলে এটি কিছুটা পুষ্টি উপাদান হারায়। কাঁচা লঙ্কা এবং শুকনা লঙ্কার মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

তাহলে জেনে নেওয়া যাক কোন লঙ্কা বেশি স্বাস্থ্যকর?

১. শুকনো লঙ্কার গুঁড়ার চেয়ে কাঁচা লঙ্কা যে স্বাস্থ্যকর এতে কোনও সন্দেহ নেই। কাঁচা লঙ্কায় বেশি জল থাকে এবং ক্যালরির পরিমাণ শূণ্য থাকে, যা এটাকে বেশি স্বাস্থ্যকর করে তোলে। কাঁচা লঙ্কা বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনডোরফিনসের দারুণ উৎস। অন্যদিকে শুকনো লঙ্কা বেশি খেলে পেপটিক আলসারের সম্ভাবনা থাকে। এছাড়া শুকনো লঙ্কায় ব্যবহারকৃত কৃত্রিম রঙ শরীরের জন্য খুবই ক্ষতিকর।

২. নিয়মিত কাঁচা লঙ্কা খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। কাঁচা লঙ্কায় থাকা ডিয়াটারি ফাইবার হজমে সহায়তা করে। ভিটামিন ই এবং সি’য়ের ভাল উৎস হওয়ায় কাঁচা লঙ্কা ত্বকের জন্য বেশ উপকারী।

৩. কাঁচা লঙ্কায় থাকা বিটা ক্যারোটিন হৃৎপিণ্ডের কার্যকারিতা ঠিক রাখে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. বিপাকক্রিয়া ঠিক রাখায় কাঁচা লঙ্কা ওজন কমাতেও ভূমিকা রাখে।

৫. অন্যদিকে শুকনো লঙ্কায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৬. শুকনো লঙ্কায় থাকা ক্যাপসাইসিন উপাদান শরীরের বিপাকক্রিয়া ঠিক রেখে ক্যালরি ঝরাতে ভূমিকা রাখে।

৭. শুকনো লঙ্কায় ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৮. শুকনো মরিচে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর যেকোন ধরনের ব্লক প্রতিরোধ করে।

৯. বিশেষজ্ঞরা বলছেন, শুকনো লঙ্কার গুঁড়ার চেয়ে গোটা শুকনো লঙ্কা বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ।

১০. কাঁচা ও শুকনো লঙ্কা দুটিই রান্নার চেয়ে এমনি খেলে বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

সেই সঙ্গে ভেজাল খাওয়ার হাত থেকেও পরিত্রাণ পাওয়া যাবে।





সূত্র: ব্রেকিং বিডিনিউজ 24

No comments:

Post a Comment

Post Top Ad