আসক্তির ফলাফল অধিকাংশ মানুষেরই জানা আছে। আমেরিকার লেখক মার্ক টোয়েন বলেছিলেন, ধূমপান ছাড়া খুব সহজ, কারণ তিনি শ’খানেকবার ছেড়েছেন। তিনি মারা গিয়েছিলেন ফুসফুসের ক্যান্সারে। নিকোটিন, মদ বা অন্যান্য মাদকে নেশা বা আসক্তি কি এবং এতে কতটা ক্ষতি হয় – তা সম্পর্কে অধিকাংশ মানুষের ভালোভাবেই জানা আছে।
প্রশ্ন হচ্ছে, এধরণের নেশার সাথে যৌন-আসক্তিকে কি এক কাতারে ফেলা যায়?
উত্তর মিলবে। বিবিসির এক প্রতিবেদনে- মিথ অব সেক্স এ্যাডিকশন নামে একটি বইয়ের লেখক ডেভিড লি বলছেন, যৌনমিলন বা স্বমেহনকে এ্যালকোহল বা অন্য মাদকের সাথে তুলনা করাটা হাস্যকর। মাদকাসক্ত লোক মাদক ছেড়ে দেওয়ার পরের শারীরিক প্রতিক্রিয়ায় মারাও যেতে পারে।
ডেভিড লি বলেন- “আসলে যৌন আসক্তি জিনিসটা নেশা কিনা – তার বিচার করা হয় লোকে স্বাভাবিক যৌনজীবন বলতে নৈতিকভাবে কি বোঝে তা দিয়ে।
অনেক বিশেষজ্ঞই বলেন যৌন আসক্তি এখনও কোন চিকিৎসার বিষয় নয়।
সূত্র: রোদসী

No comments:
Post a Comment