শ্রেণিকক্ষেই শিক্ষার্থীকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মত্ত প্রেমিক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 January 2020

শ্রেণিকক্ষেই শিক্ষার্থীকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মত্ত প্রেমিক




শ্রেণিকক্ষের বেঞ্চে বসে এক ছাত্রীকে সবার সামনে জড়িয়ে ধরে ছাত্রের চুমু খাওয়ার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গুজরাটের গোধরার এক স্কুলে প্রেমিক-প্রেমিকার এই চুমুর ভিডিও প্রকাশ্যে আসার পরই কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে।   

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন- এর এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি গুজরাটের গোধরার মোরভা হাদফ এলাকার কুরশিকার স্কুলের। বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একাদশ শ্রেণির ওই ছাত্রী এবং দ্বাদশ শ্রেণির ছাত্রের। স্কুলেই তাদের দুজনের মধ্যে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতিতে ওই প্রেমিক-প্রেমিকা বেঞ্চে বসে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। এ সময় পাশ থেকে তাদের সেই ঘটনার ভিডিও করলেও তারা সেদিকে খেয়াল করেনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। তবে দ্রুত কোন পদক্ষেপ নিতে চাচ্ছেন না তারা। স্কুল কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালীন ওই ঘটনা ঘটেনি। দুই ক্লাসের বিরতিতে প্রেমিকাকে জড়িয়ে ধরে চুমু খায় তার প্রেমিক।

এ বিষয়ে গোধরার জেলা শিক্ষা কর্মকর্তা বিএস পাঞ্চাল বলেন, ‘ওই ছাত্র ও ছাত্রীর চুম্বনের ভিডিও সামনে আসার পর আমরা মোরভা হাদফের ওই স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছি। স্কুলের প্রিন্সিপাল আমাদের জানিয়েছেন, ঘটনাটি ক্লাসের বিরতিতে ঘটেছে।’

স্কুলের প্রিন্সিপাল বলেন, ‘এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ওই দুই শিক্ষার্থীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ওই দুই শিক্ষার্থীর বাড়িতেও পুরো ঘটনা জানানো হয়েছে। পুরো বিষয়টি স্পষ্ট হওয়ার পরই এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’








সূত্র: বিডি মর্নিং

No comments:

Post a Comment

Post Top Ad