তারুণ্য ধরে রাখার রহস্য কী, বিজ্ঞপনের ক্রিম মেখে না অন্য কিছু?
আমাদের প্রতিদিনের জীবন ধারণের পদ্ধতি দেহে এবং চেহরায় বয়সের প্রভাব ফেলে। আমাদের জীবন যাপনে নিয়ন্ত্রণ এবং কিছু বিষয় মেনে চললে আমাদের বহুদিন তারুণ্য ধরে রাখা অসম্ভব কিছুই নয়। চেষ্টা করেই দেখুন:
• খাবারের তালিকায় টমেটো রাখুন। নিয়মিত টমেটো খাওয়ার অভ্যাস বর্তমান বয়স থেকে কম বয়সী দেখায়।
• সঙ্গীর সঙ্গে শারীরিক এবং মানসিক সুসম্পর্ক থাকলে বয়স অনেক কম দেখায়।
• প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন।
• চকলেট পছন্দ করেন? প্রতিদিন চকলেট খেলে বয়স কম দেখাবে।
• মন খুলে হাসতে পারলে আয়ু বাড়ে।
• প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস করুন।
• প্রচুর জল পান করতে হবে।
• সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
• ভিটামিন জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেলে বয়স কম দেখায়।
• সুন্দর হাসির জন্য প্রয়োজন সুস্থ দাঁত। দাঁতের সঠিক যত্ন নিলে বয়স কম দেখাবে।
• সকালে নিয়মিত সকালের খাবার খান।
• রাতে খুব ভালো ঘুম আয়ু বাড়িয়ে দিতে পারে।
• নিয়মিত যে কোন ধরনের বাদাম আমাদের ত্বক সজীব রাখে।
• দুশ্চিন্তা এবং হতাশা আমাদের জীবনী শক্তি কমিয়ে দেয়। আর বয়সের তুলনায় আমাদের বুড়ো দেখায়।
সূত্র: সুস্বাস্থ্য

No comments:
Post a Comment