কালো পোশাকে নীল জলে পরিণীতির জলকেলি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

কালো পোশাকে নীল জলে পরিণীতির জলকেলি





নিজের নীল ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মালদ্বীপে ঘুরতে গিয়ে পরিণীতি চোপড়া নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন, এমন ছবিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ছবির শ্যুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন পরিণীতি চোপড়া। ৩১ বছর বয়সী পরিণীতি মালদ্বীপে কাটানো অবকাশের নানা মুহূর্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার শেয়ার করা ছবিতে দেখা যায়, পরিণীতি চোপড়া মালদ্বীপে সমুদ্রের নীল জলে গা ডুবিয়ে রয়েছেন। সমুদ্রের জলের নীল রঙে পরিণীতির সে ছবিতে মেলেছে নীলের আভা।
পরিণীতির ‘নীল ছবি’তে তাকে একটি কালো সাঁতারের পোশাক এবং একটি কালো সানগ্লাস পরিহিত দেখা যাচ্ছে। একটি ছবিতে পরিণীতি ক্যাপশন দিয়েছেন-‘সমুদ্রের মাঝখানে একটি হ্যামক? ইয়েস প্লিজ!’

অপর ছবিতে তিনি লিখেছেন, আমাকে একটু সমুদ্র দিন এবং আমি তাতেই খুশি।  মালদ্বীপ প্রায় আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে এবং জলে ডুবে থেকেই যেন আমি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠছি।

২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বহেল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়ার কাকাতো বোন পরিণীতি চোপড়া। এরপর ‘গোলমাল এগেইন’, ‘হাসি তো ফাঁসি’, ‘ইশকজাদে’, ‘কিল দিল’র মতো ছবিতে দর্শকদের মন কাড়েন তিনি।





সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad