সঙ্গিনীকে খুশী রাখতে সদ্য বিবাহিতদের জন্য টিপস! নিয়মিত যৌনসম্পর্ক মহিলাদের সুখী রাখে। যৌন মিলনে তৃপ্তির তুলনায় নিয়মিত শারীরিক সম্পর্ক এক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন বিয়ে হয়েছে এমন মহিলাদের মধ্যে যাঁরা অসুখী তাঁরা মাসে মাত্র তিন থেকে চারবার যৌনসম্পর্কে লিপ্ত হন। অন্যদিকে, যাঁরা সুখী তাঁরা মাসে ১১ বার যৌনসম্পর্কে লিপ্ত হন।
এই গবেষণার প্রধান এম গ্যারি নিউম্যান একজন জনপ্রিয় লেখক এবং মনোবিদ। তিনি জানিয়েছেন, বিয়ের প্রথম দু বছর দম্পতিদের তাঁদের ঘনিষ্ঠতা ও উত্তেজনা বজায় রাখতে উদ্যোগী হওয়া উচিৎ। তাঁর মতে বিভিন্ন বিল জমা দেওয়া, সন্তানের অসুস্থতা এবং ঘুমের অভাবের মতো দৈনন্দিন কারণ দম্পতিদের যৌন সম্পর্কের ওপর প্রভাব ফেলে। তাঁরা নিয়মিত সম্পর্কে লিপ্ত হতে পারেন না। প্রায় ৪০০ মহিলার ওপর গবেষণাটি চালানো হয়েছে। এরই ভিত্তিতে নিউম্যান বলেছেন, মাসে কতবার যৌন মিলন করলে দম্পতিরা সুখী হতে পারেন তা জানতেই এই গবেষণা চালানো হয়।
'ইমোশনাল ইনফিডেলিটি হাউ টু অ্যাফেয়ার-প্রুফ ইয়োর ম্যারেজ অ্যান্ড টেন সিক্রেটস টু অ্যা গ্রেট রিলেশনশিপ' গ্রন্থের লেখক নিউম্যান জানিয়েছেন, দম্পতিদের ক্ষেত্রে শারীরিক সম্পর্কের থেকেও মৌখিক সম্পর্ক জনিত আবেগ সংক্রান্ত বিশ্বাসঘাতকতাই বিবাহিত জীবনের পক্ষে সবচেয়ে ক্ষতিকর। তিনি জানিয়েছেন, দম্পতিদের কোনও একজন অন্য কারুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকলে বিবাহিত সম্পর্কে প্রভাব পড়ে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পাওয়া সম্পর্কই সবচেয়ে ক্ষতিকর। প্রথম ধরনের সমস্যার ক্ষেত্রে দম্পতিদের কাউন্সেলিং অপেক্ষাকৃত সহজ। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের ক্ষেত্রে কাউন্সেলিং খুবই কঠিন। ইন্টারনেটের মাধ্যমে মৌখিক সম্পর্ক শারীরিক মিলন পর্যন্ত না গড়ালেও তা বিবাহিত জীবনের পক্ষে সবচেয়ে ক্ষতিকর। কারণ এক্ষেত্রে বিবাহিত সম্পর্কের আবেগটা অন্যজনের কাছে চলে যায়।
(সংগৃহীত)

No comments:
Post a Comment