নিজের উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন মোদি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

নিজের উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন মোদি



নিজের ‘উজ্জ্বল ত্বকের রহস্য’ ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি শিশুদের কাছে এ রহস্য’ ফাঁস করেন। শুক্রবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে অনুষ্ঠানে মোদি আরও জানান, ওই শিশুদের সাহসিকতাই তার অনুপ্রেরণা এবং প্রাণশক্তির সূত্র।

অনুষ্ঠানে মোদি বলেন, ‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল, আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।’

তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিৎ, অন্তত দিনে চারবার। তিনি বলেন, ‘দু’টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরও ভাল করার উৎসাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।’

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সাহসিকতার বিভিন্ন বিভাগে পুরস্কার জয়ী মোট ৪৯জন শিশু এবং কিশোর-কিশোরীদের সঙ্গে খোলামেলা আলোচনায় মগ্ন থাকেন নরেন্দ মোদি।






সূত্র: লেটেস্ট বিডিনিউজ

No comments:

Post a Comment

Post Top Ad