ধনু (23 Nov - 21 Dec)
প্রিয় ধনু, কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করুন। কাজের প্রতি আজ মনোযোগী হতে পারেন। আজ মানুষকে কড়া কথা না বলে কাজকে উপসনার মতো ভাবতে শিখুন, জীবন অনেক সহজ হয়ে আসবে। আপনি ভালো থাকুন। শুভ কামনা করি।
মকর (22 Dec - 20 Jan)
মকর, আপনি তো একটু আধ্যাত্মিকমনা। তাই দিনের শুরুতে কোন আধ্যাত্মিক চিন্তা করতে পারেন। আপনার পরিশ্রমের স্বীকৃতি ও প্রশংসা অর্জিত হতে পারে আজ। স্বাস্থ্য ভালো যাবে। দূরের যাত্রা ও রোমাঞ্চ শুভ।
কুম্ভ (22 Jan - 18 Feb)
কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করুন। আজ কোন ভালো সংবাদ পেতে পারেন। যদি প্রেম করেন, তবে সঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। তাহলে সঙ্গী হবে কাজের সাথি। প্রেম ও যোগাযোগ শুভ। ভালো থাকুন।
মীন (19 Feb - 20 Mar)
আজ আপনি কোন বন্ধুর সঙ্গে টাকার সম্পর্কে জড়াবেন না, ঝামেলা হতে পারে। বন্ধুত্বও যাবে। তবে পুরনো বিবাদের অবসান ঘটবে। সব মিলিয়ে দিনটি মন্দ যাবে না। সামাজিক কর্মকাণ্ডে প্রশংসা পাবেন। যাত্রা ও প্রেম শুভ।
মেষ (21Mar - 20 Apr)
প্রিয় মেষ, আজ আপনার আশপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা নতুন দিকনির্দেশ দিতে পারে। কোন ধরনের সমস্যা ছাড়া আপনার পরিকল্পনা হিসাবমাফিক হওয়ার জন্য উপযুক্ত সময়। আর্থিকভাবে আপনার শক্ত অবস্থান থাকবে। সামাজিকতায় আপনি প্রশংসিত হবেন। রোমাঞ্চ শুভ।
বৃষ (21 Apr - 20 May)
আপনি আজ যদি একটু মাথা ঠাণ্ডা রাখেন তবে সামাজিক যোগাযোগে প্রভাব বিস্তার করবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের কেউ কেউ সুসংবাদ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক সুন্দর ও মনোরম থাকবে। ভ্রমণ ও রোমাঞ্চ শুভ।
মিথুন (22 May - 21 Jun)
প্রিয় মিথুন, রাশির অবস্থান বিবেচনায় বলা যায় আজ আপনার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি অনেক বেশি থাকবে। হঠাৎ কোন অর্থ হাতে আসতে পারে। তবে ঠাণ্ডা মাথায় সেসব সামলে নেবেন। কর্মক্ষেত্রে আপনার গুণগত মান প্রচার পাবে। সৃজনশীল কাজের অগ্রগতি, যাত্রা ও রোমাঞ্চ শুভ।
কর্কট (22 Jun - 22 Jul)
কর্কট, আজ আপনার প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক ও আত্মসন্তুষ্টি হতে পারে। সব মিলিয়ে চমৎকার সময় আজ অতিবাহিত করবেন হঠাৎ করে গল্পের বই পড়তে আগ্রহী হয়ে উঠতে পারেন। রোমাঞ্চ ও যাত্রা শুভ নির্দেশ করে।
সিংহ (23 Jul - 23 Aug)
প্রিয় সিংহ, সিংহ মানে বনের রাজা। তাই আমি বলছি আজ আশপাশে আপনার সামর্থ্যের প্রশংসা শুনবেন, যা আপনার প্রাপ্যই ছিল। আপনার জন্য আজ সুসংবাদ অপেক্ষা করছে। কেউ টাকা ধার চেয়ে বসতে পারে। ধার দিলে সে টাকা ফেরত পাবেন না। ভালো থাকুন।
কন্যা (24 Aug - 23 Sep)
আজ আপনার মানসিক চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে এবং পরিবারের প্রতি দায়িত্ব বাড়িয়ে দিতে পারে। আপনার অর্থযোগ আজ ভালো। কোন উদ্দেশ্য পূরণ করতে অন্যের সহযোগিতা পাবেন। ভালো থাকুন।
তুলা (24 Sep - 23 Oct)
তুলা, সব কিছু আজ শুরু করতে চাইবেন নতুন করে। কিন্তু সেই পুরনো আবার সামনে এসে বাদ সাধবে। মনোবল দৃঢ় রাখুন। দেখবেন আজ আপনি সফল হতে পারেন। পারিবারিক সুখ বজায় থাকবে।
বৃশ্চিক (24 Oct - 22 Nov)
ব্যবসায়ীদের জন্য একটু ব্যস্ততা বাড়বে। শিক্ষার্থীদের জন্য সময় ভালো। সৃজনশীল কাজের সুনাম পেতে পারেন। তবে বৃশ্চিক গোপন প্রেম প্রকাশ পেতে পারে, সাবধান। স্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও রোমাঞ্চ শুভ।
সূত্র: কালের কণ্ঠ

No comments:
Post a Comment