গ্রিলড কটেজ চিজ থাকুক বিকেলের স্ন্যাক্সে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

গ্রিলড কটেজ চিজ থাকুক বিকেলের স্ন্যাক্সে




অনেকেরই মুরগির মাংস খাওয়া নিয়ে কখনই ক্লান্তি আসে না। তবু স্বাদ পরিবর্তনের জন্য একটু উল্টেপাল্টে খাবার চেখে দেখতে পারেন। গ্রিল বলতেই মাথায় প্রথমেই চলে আসে চিকেন গ্রিল। এবার চিকেন নয়, একটু ভিন্ন রকম  স্বাদের জন্য গ্রিলড কটেজ চিজ, কেমন হয়?

তাহলে চলুন জেনে নিন গ্রিলড কটেজ চিজ রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে-

যা যা লাগবে গ্রিলড কটেজ চিজ তৈরি করতে

২ কেজি তরল দুধ, ২ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস, তেল পরিমাণ মতো।



যেভাবে তৈরি করতে হবে

প্রথমে দুধ হালকা গরম করে আঁচ বন্ধ করে তাতে ভিনিগার দিয়ে দুধ ফেটে নিন। এরপর মসলিন কাপড়ে দুধ ঢেলে সারা রাত রেখে পনির থেকে জল ছেঁকে নিন। এবার চারকোণা আকারে পনিরগুলো কেটে সয়া সস ও শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন ৩-৪ ঘণ্টা।

এবার গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে নিন। পনিরগুলো প্যানে দেওয়ার আগে তা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এবার গ্রিল প্যানে দিয়ে চারপাশে তেল ব্রাশ করে দিন। গ্রিল হয়ে গেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার গ্রিলড কটেজ চিজ ।







সূত্র: আরটিভি

No comments:

Post a Comment

Post Top Ad