মেয়েরা সাবধান! এই সকল ছেলেদের বেশি কাছে যাওয়া থেকে সতর্ক থাকুন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

মেয়েরা সাবধান! এই সকল ছেলেদের বেশি কাছে যাওয়া থেকে সতর্ক থাকুন




মন চাইছে মনের সাথীকে পাশে পেতে…..তবে জেনে রাখুন এই ধরনের পুরুষকে কখনই প্রশ্রয় দেবেন না। এদের পাত্তা দিলেই মুশকিল। আর ছেলেদেরও জেনে রাখা দরকার এ ধরনের ছেলেরা কেন মেয়েদের কাছে পাত্তা পায় না।

ধাক্কা খাওয়া প্রেমিক
প্রেমে প্রবলভাবে আহত হয়েছে, এমন পুরুষের কাছ থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। কারণ প্রেমে ধাক্কা খাওয়ার পর সাধারণত পুরুষরা বেশ ভেঙে পড়েন। তখন তাদের একটা শক্তপোক্ত খুঁটির প্রয়োজন হয়। আর সেই খুঁটি যদি কোন মহিলা হন, তাহলে তো কোন কথাই নেই। ভাঙা মন খুব তাড়াতাড়ি জোড়া লাগে। তবে দুঃখের সময় এদের পাশে দাঁড়িয়ে কখনই ভাববেন না যে এঁরা আপনার প্রেমে পড়েছেন। নিজেদের মন শক্ত হওয়ার পর এঁরা কিন্তু খুঁটিকে দুর্বল করতে পিছপা হন না।

শূন্য পকেটে ভর্তি শুধুই প্রেম…
আজকালকার আধুনিকারা যথেষ্ট ইনডিপেনডেন্ট। কিন্তু তা বলে প্রেমিকের শূন্য পকেটের ভালোবাসা বেশিদিন চলে না। যদি দেখেন আপনার প্রেমিক টাকা দেওয়ার ক্ষেত্রে সব সময় এড়িয়ে যাচ্ছেন, তাহলে সেই প্রেমিকের প্রেমে সাড়া না দেওয়াই ভালো।

প্রাক্তন প্রেমিকার সাধক
ডেটে গেছে আপনার সঙ্গে, কিন্তু বেশির ভাগ কথা হচ্ছে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে। এমনটা হলে কিন্তু সেখানে আর সময় নষ্ট না করাই ভালো। প্রাক্তন প্রেমিকার কথা বলে আপনার কাছে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে এটা কিন্তু ভুলেও ভাববেন না। আসলে কিন্তু সে তার প্রাক্তন প্রেমিকাকে ভুলতেই পারেনি।

গাছেরও টাও খাব আবার তলারও খাব…
বেশির ভাগ ছেলের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই নিজের প্রাক্তন প্রেমিকাকে বেস্টফ্রেন্ডের আসনে বসাতে ভালোবাসে। আসলে তারা একাকিত্বকে বড় ভয় পায়। তাই সব সময় হাতে একটা করে অপশন রেখে চলে।

প্রথম দেখাতেই প্রেম…
প্রথম দেখাতেই প্রেম অর্থাৎ ’Love At First Sight’ অনেক সময়তেই সঠিক হয় না। একবার ভেবে দেখুন তো প্রথমবার দেখেই আপনি কীভাবে বুঝবেন যে মানুষটি আপনার জন্য সঠিক? অনেক সময় আমরা আবেগের বশে রিল লাইফের ছবিগুলোকে বাস্তবের রূপ দিতে গিয়ে প্রবলভাবে হোঁচট খাই। তাই আবেগের হাওয়ায় না ভেসে বাস্তবের কঠিন রাস্তা দিয়ে হেঁটে সাথী বিচার করা ভালো।








সূত্র: বিনোদন জগৎ

No comments:

Post a Comment

Post Top Ad