অমিতাভের মত কিন্তু অমিতাভ নয়! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

অমিতাভের মত কিন্তু অমিতাভ নয়!




এ যেন একেবারে অমিতাভ বচ্চন। যেমন তার পোশাক, তেমনই তার কথা বলার ধরণ। সবকিছু মিলিয়ে শশীকান্ত পেডভল যেন বিগ বি এর অনুকরণ। দেখে বোঝার উপায় নাই অমিতাভ বচ্চন নাকি শশীকান্ত পেডভল!

সর্বভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে অমিতাভ বচ্চনের মতো বন্ধগলা পোশাক এবং চশমা পরে ভিডিওতে হাজির হন এক ব্যক্তি। যাকে এক ঝটকায় অমিতাভ বচ্চন বলেই মনে হবে। কিন্তু ভিডিওতে এই ব্যক্তি নিজেকে শশীকান্ত পেডভল বলে পরিচয় দেন এবং তিনি পুনের বাসিন্দা বলে স্পষ্ট জানান।

পাশাপাশি শশীকান্ত পেডভল আরও বলেন, কেউ তার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিলেন। ফলে ভক্তদের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। কিন্তু অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে যাওয়ায় ফের ফিরে এসেছেন তিনি। শশীকান্ত পেডভলের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।


প্রসঙ্গত শুধু অমিতাভ বচ্চনের মতো দেখতে হুবহু মানুষ নন, এর আগে সালমান খানের মতো দেখতে একজনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নাজিম খান নামে এই যুবককে সালমান খানের একটি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায়।






সূত্র: পরিবর্তন

No comments:

Post a Comment

Post Top Ad