পরিমাণের বেশি অতিরিক্ত চা পান করলে বিপরীত প্রতিক্রিয়াও ঘটতে পারে। সঠিক সময়ে বা উপায়ে চা পান না করলে শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া ঘটতে পারে। খাবার আগে বা খাওয়ার পরে পরেই চা পান করা উচিৎ না। এতে বিভিন্ন সমস্যা হতে পারে।
ক) চা শরীর থেকে ভিটামিন বি শোষণ রোধ করে, যা বেরিবেরি রোগের অন্যতম কারণ।
খ) হজম প্রক্রিয়া ব্যাহত করে, খিদের অনুভূতি নষ্ট করে।
গ) অতিরিক্ত চা পান ঘুমের ব্যাঘাত ঘটায়।
ঘ) বেশি চা পান করলে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়।
ঙ) চা খাবার থেকে আয়রন শোষণ করে, ফলে অ্যানিমিয়া হতে পারে।
চ) অতিরিক্ত চা বা কফি পানের কারণে এগুলির প্রতি আসক্তি তৈরি হয়। ফলস্বরুপ, একমুহূর্ত চা বা কফি ছাড়া থাকা যায় না, মাথা ব্যথা, ক্লান্তি অনুভব হয়।
ছ) গর্ভাবস্থায় অতিরিক্ত চা, কফি পান করা উচিৎ নয়।
জ) খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হতে পারে।
সূত্র:সোনালী নিউজ

No comments:
Post a Comment