ধর্ষকদের লুকিয়ে নয়, রাস্তায় মানুষের সামনে ফাঁসি দেওয়া উচিৎ: কঙ্গনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 January 2020

ধর্ষকদের লুকিয়ে নয়, রাস্তায় মানুষের সামনে ফাঁসি দেওয়া উচিৎ: কঙ্গনা




ধর্ষকদের লুকিয়ে নয়, রাস্তায় মানুষের চোখের সামনে ফাঁসি দেওয়ার কথা বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বছর সাতেক আগে চলন্ত বাসে মেডিকেল কলেজের ছাত্রী নির্ভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার মামলায় রায় সম্প্রতি ঘোষণা করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। দোষীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে কোর্ট। বিষয়টি নিয়ে ধর্ষকদের প্রতি এভাবে ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী।

আগামীকাল মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওতের সিনেমা 'পাঙ্গা'। এই সিনেমার প্রমোশনের জন্য সাংবাদিকদের সামনে হাজির হন বলিউড 'কুইন'। সিনেমার প্রমোশনে হাজির হয়ে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী প্রতিক্রিয়া জানান। শুধু তাই নয়, ধর্ষণের পর যে নিজেকে নাবালক বলে দাবি করছে, তাকেও ফাঁসি দেওয়া উচিৎ বলে মনে করেন কঙ্গনা।



সম্প্রতি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলছেন কঙ্গনা। কখনও দীপিকা পাডুকোন কেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে 'টুকরে টুকরে গ্যাঙ'র পাশে দাঁড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। আবার কখনও সাইফ আলী খানের ভারত নিয়ে মন্তব্যের পর ফুঁসে ওঠেন তিনি। ব্রিটিশদের আগে ভারত না থাকলে মহাভারত কোথা থেকে এল বলে প্রশ্ন তোলেন কঙ্গনা।








সূত্র: আরটিভি

No comments:

Post a Comment

Post Top Ad