বাঁধন ছাড়া প্রেম - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

বাঁধন ছাড়া প্রেম





বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। এই বছর তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম দেখলেই বুঝবেন একে অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে।

চতুর্থ বিয়েবার্ষিকীতে এসে উষ্ণতা মাখা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছেলেটির বয়স যখন ১৭, তখন বৃদ্ধার বয়স ছিল ৭১। সে সময়ই প্রেমে পড়েন দুজনে। ব্যাস, একসঙ্গে থাকতে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন তারা।

তাদের নিয়ে যে সমাজে সমালোচনার অন্ত নেই, তাতে পরোয়া করেন না দুজনে। ছেলেটির নাম গ্যারি। বৃদ্ধার নাম আমলিডা। তাদের বয়সের ফারাক ৫৪ বছর।

গ্যারি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘তোমার সঙ্গে যেদিন দেখা হয়েছিল, সেদিনেই প্রেমে পড়ে যাই। ভাবতে পারিনি এরকম গভীরভাবে কাউকে ভালোবাসতে পারব আমি। নানা টানাপোড়নের মধ্যে দিয়ে বিভিন্ন ঝড় ঝাপটা পার করেছি আমরা। একসঙ্গে সে সময় কাটিয়েছি, তোমার প্রতি আমার ভালোবাসা তা যেন নষ্ট না হয়ে যায়। নিঃশর্তভাবে ভালোবাসতে চাই আমি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই তোমার যত্ম নিতে চাই।’
দ্য সান সংবাদ সংস্থাকে আলমিডা জানিয়েছেন, ‘৪৩ বছর আমি প্রথম স্বামী ডোনাল্ডের সঙ্গে ঘর করেছি। ২০১৩ সালে সাত মাস অসুস্থ থাকার পর তিনি মারা যান। তারপর আমি নিজেকে খোঁজার চেষ্টা করি।'








সূত্র: দৈনিক পূর্বকোণ

No comments:

Post a Comment

Post Top Ad