যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 September 2019

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল




প্রেস কার্ড নিউজ ডেস্ক ;          যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে।এমন কি তাকে ধাক্কাধাক্কিও করা হয়। আর এই  ধাক্কাধাক্কিতে পড়েও যান বাবুল সুপ্রিয়।


 তাঁকে কিছুতেই অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া।  আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এবিভিপি। সেই অনুষ্ঠানেই সঙ্গীতশিল্পী হিসেবে যোগ দিতে আসেন বাবুল সুপ্রিয়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পা দেওয়া মাত্রই উত্তেজনা ছড়ায়।



বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁর নিরাপত্তারক্ষীর বেষ্টনী ভেঙে তাঁর উপর কার্যত চড়াও হয় বিরোধী গোষ্ঠীর পড়ুয়ারা। তাঁকে ধাক্কা দিতে দিতে ৩ নম্বর গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে পড়ুয়ার দল। ধাক্কাধাক্কিতে পড়ে যান বাবুল সুপ্রিয়। তাঁর জামার কলার ছিঁড়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর।



 পি/ব  

No comments:

Post a Comment

Post Top Ad