উত্তর ২৪ পরগনার বাগদা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির।বাগদায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের ফলে এই ঘটনা। এই ঘটনায় স্থানীয় একটি ঝুলন কমিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের। জানা যায়, উত্তর ২৪ পরগনার বাগদা রনঘাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন বিশ্বাস শুক্রবার বাগদা ঝুলন মাঠের পাশে বাচ্চু তরফদারের বাড়িতে ঘর সারাইয়ের কাজ করতে যান।
সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মনোরঞ্জন বিশ্বাসের। পরিবারের অভিযোগ, ঝুলন মেলা কমিটি অবৈধভাবে বিদ্যুতের কানেকশন নিয়েছিল মেলাতে সেই তারে ফল্ট হয়ে পুরো ঘর বিদ্যুৎ হয়ে যায়।
ঘরে টানা দেওয়া একটি জিআই তারে হাত দিতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় মনোরঞ্জন বিশ্বাসের। পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় ঝুলন কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
পি/ব
No comments:
Post a Comment