বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান




দেবশ্রী মজুমদার:    রামপুরহাট-১ নং ব্লকের কবিচন্দ্রপুরে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল। তাদের হাতে পতাকা তুলে দেন কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শুক্রবার দখলবাটি গ্রামে একটি হাইমাস্ট লাইটের উদ্বোধন করেন মন্ত্রী।


 পাশাপাশি, এলাকার এক মন্দিরে পুজো দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে লাড্ডু বিলি করেন।  এদিন তৃণমূলে যোগদানকারীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তাঁরা তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়, যারা যোগ দিয়েছেন, তারা বিজেপির কেউ নয়।



 শিয়ালের কুমিরের এক ছানাকে বার বার দেখানোর গল্প। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট – ১ নং ব্লকের সভাপতি আনারুল হোসেন ও রামপুরহাট -২ ব্লকের সভাপতি সুকুমার পাণ্ডা।


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad