নিজস্ব প্রতিনিধিঃ আজ মুক্তি পেল সাহো। সামান্য কাজ বাকি থাকার জন্য সাহু ছবির মুক্তির তারিখ ৩০ অগাস্ট করা হয়েছিল। ইতিমধ্যে ইউটিউবে এই ছবিটি যার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বাহুবলী টু এর পর প্রভাসের ছবি সহো।
ভারতীয় ছবি হিসেবে দর্শকদের ভীমের বিচারে রজনীকান্ত অক্ষয় অভিনীত ২০ টিজার এর পরেই স্থান পেয়েছে এই ছবি। ছবিতে আছে প্রভাসের ধুন্ধুমার অ্যাকশন, তবে গল্পের ক্লু সম্পর্কে নির্মাতারা কিছুই বলতে চাইছেন না এখন।
তাই অপেক্ষা না করা ছাড়া উপায় নেই ।ছবিটি বক্স অফিসে বড়োসড়ো রেকর্ড করবে বলে আশা করছে টিম সাহু। পরিচালক সুজিত এর ছবি 'সাহো' ৩৫০ কোটি টাকা বাজেটের একটি দক্ষিণি ছবি। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পেল।
দক্ষিণি ব্লকবাস্টার অভিনেতা প্রভাস এবং বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপুর ছবির প্রধান চরিত্রে রয়েছেন। এই নতুন জুটি আরও একটি আকর্ষণের বিষয় দর্শকদের কাছে। ছবির বাজেটের বেশিরভাগটাই খরচ হয়েছে উচ্চমানের অ্যাকশন সিনগুলিতে। অ্যাকশন সিন পরিচালনার জন্য হলিউডের বিখ্যাত স্টান্ট করিওগ্রাফার কেনি বেটসকে দায়িত্ব দেওয়া হয়।
আবু ধাবি, অস্ট্রিয়া, রোমানিয়া, মুম্বই - সহ ইউরোপের কিছু অংশে ছবির শুটিং করার হয়। ছবির প্রয়োজনা করছে ইউভি ক্রিয়েশন ও টিসিরিস।
'সাহো' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে ছবির নির্মাতারা অনেকটাই আশাবাদী। আশা করার হচ্ছে হলিউডের ছবি 'এভেন্জার্স : দ্য এন্ড গেম ' কিংবা 'থাগস অফ হিন্দুস্তান' এর বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে যাবে 'সাহো'। ইতিমধ্যে সিনেমা হলগুলি হাউস ফুল হয়ে যাচ্ছে বলে জানা যায়। যা 'সাহো' ছবির সাফল্যের প্রথম পর্ব বলেই মনে করার যেতে পারে।
পি/ব
No comments:
Post a Comment