রাস্তায় ট্রাফিক সিংহ মামার দল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2019

রাস্তায় ট্রাফিক সিংহ মামার দল




 দেবশ্রী মজুমদারঃ   ভেবে দেখুন তো! আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। আর আপনার গাড়ির সামনে সিংহ মামার সারি। ওঁরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে!     


সব থেকে বড় ব্যাপার! শুধু আপনি নন। পিছন সিটের জানালা বা লুকিং গ্লাস দিয়ে দেখুন। দেখতে পাবেন গাড়ির সারি। অপেক্ষা করছে, কখন ট্রাফিক অফিসার যাওয়ার সিগন্যাল দেবেন। 



 আপনার ভাবনাটা সত্যি। এই রকম একটা ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।  যারা টুইপস অর্থাৎ টুইট করেন, তাঁরাও বিভিন্ন রকম মন্তব্য করছেন। ভিউয়ারস প্রচুর!     



এবার বলি জায়গাটা কোথায়? দক্ষিণ আফ্রিকার ক্রুগা(র) জঙ্গলের মধ্যে এক প্রশস্ত রাস্তা।  টুইটারে কেউ কেউ লিখেছেন। বন্যেরা বনে সুন্দর। মানুষের যাতায়াতের রাস্তায় কেন? মানুষের নিরাপত্তার জন্য ওদের গুলি করে মেরে দেওয়া উচিৎ।   



তার উত্তরে কেউ বলেছেন, আমেরিকানরা কেবল খাঁচায় বন্দি করতে জানে আর মারতে জানে। এটা জানা উচিৎ জায়গাটা জঙ্গলের। রাস্তাও জঙ্গলের মধ্যে। যারা বনাধিকারিক বা বনের কর্মী তাদের সুবিধার্থে বানানো এই রাস্তা। মানুষ ওখানে জন্তুদের জায়গায় প্রবেশ করছে। তাই এই অনধিকার প্রবেশ পথে তারা ট্রাফিক পুলিশের কাজ করতেই পারে!


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad