পদ্মশিবিরকে শোকের নদীতে ভাসিয়ে দুই নক্ষত্র ইহলোক ছেড়ে গেলেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন জেটলি। এদিন দুপুর ১২টা ৭-এ দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জেটলির মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছেন নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গড়করি সকলেই।
প্রাক্তন অর্থমন্ত্রীর মৃত্যুর খবর পেয়েই দলীয় কর্মসূচি বাদ দিয়ে দিল্লি ফিরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অরুণ জেটলির মৃত্যুর খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন অমিত শাহ। শনিবার হায়দরাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে একটি পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অমিত শাহ। সেই অনুষ্ঠান বাতিল করেই দিল্লি পথে রওনা দেন তিনি।
জেটলির মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অরুণ জেটলিরজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এটা আমার জন্য ব্যক্তিগত ক্ষতির সমান। আমি কেবল একজন বরিষ্ঠ দলের নেতাকে হারালাম না বরং একজন পরিবারের সদস্যকে হারালাম যিনি সর্বদা আমাকে পথ দেখিয়েছেন।’
পি/ব
No comments:
Post a Comment