ব্রাজিল এবং ভেনেজুয়েলার মধ্যবর্তি অঞ্চলে প্রায় ২৫০ গ্রাম জুড়ে বাস করে ২৬০০০ ইয়ানমামি আদিবাসী। বাটি চাপ চুল কাটা এই আদিবাসীদের একটি বিশেষ চিহ্ন। তাদের বিশ্বাস পৃথিবী চারটি স্তর দ্বারা গঠিত। সবথেকে উপরের স্তর খালি এবং আজকের দিনে অর্থহীন। দ্বিতীয় স্তরটি হোল আকাশ এবং তৃতীয় স্তরটি হল মাটি যেখানে তারা বাস করে।
চতুর্থ স্তরটি হোল এমন স্তর যেখানে আকাশ মাটির সাথে মিশে গেছে। এখানে শিকার করার মতো কোন ভুমি নেই। এই কারনে চতুর্থ স্তরে যারা বাস করে তারা নরখেকো হয়। এই ধারনা তাদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করে। এই স্তরে যারা বাস করে তারা মারা গেলে তাদের আত্মা ঘুরে বেড়ায়। সেই আত্মাদের বলা হয় হেকুড়া। পরজগতের আধ্যাত্মিক দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপনে হেকুড়ার ভুমিকা অনেক বলে তাদের বিশ্বাস।
তাদের ধারনা অসুখ বিসুখের জন্য দায়ী হোল হেকুড়া। এই আত্মার সাথে লড়াই করার একমাত্র উপায় সামানিজম। সামানিজন একমাত্র পুরুষরাই করতে পারে। এই নিয়মানুসারে পুরুষরা নিজেদের ভালো আত্মাকে ডাকে খারাপের প্রতিরোধ করার জন্য। মৃত্যুর পর মৃতের শরীরের যত্ন নেওয়া তাদের জন্য খুব গুরুত্যপুর্ন। কারন তারা আত্মায়ে বিশ্বাস রাখে।
পি/ব
No comments:
Post a Comment