মধ্যরাতে নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কাউন্সিলার। ভাইয়ের সামনেই গুলি তৃণমূল নেতাকে। তোলপাড় বরাকরের মনবেড়িয়া এলাকা। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ খাওয়াদাওয়া করে বাড়ির বাইরে পাইচারি করছিলেন খালিদ।
সেই সময়ই হঠাৎ কিছু দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চম্পট দেয়।তিনি আসানসোল পৌরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ছিলেন।গুলিবিদ্ধ খালিদকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এই ঘটনার খবর পেয়েই হাসপাতালে চলে আসেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বরো চেয়ারম্যান মহম্মদ গোলাম সাওয়ার-সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুলিশকে খবর দেওয়া হয়।কুলটি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনও সমস্যার জেরেই এতবড় ঘটনা তা খতিয়ে দেখছে পুলিস।
পি/ব
No comments:
Post a Comment