ভারত রত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2019

ভারত রত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়




পূর্ব ঘোষণা মতোই ভারতরত্ন পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে ভারত রত্ন পেলেন সমাজসেবী নানাজি দেশমুখ। এবং মরণোত্তর ভারত রত্ন দেওয়া হল গায়ক সুরকার ভূপেন হাজারিকাকে।


 চলতিবছর ২৫ জানুয়ারি প্রণব মুখোপাধ্যায় ও নানাজি দেশমুখকে ভারত রত্ন এবং ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিন নিজের উত্তরসূরীর হাত থেকে ভারত রত্ন গ্রহণ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।চেয়ার ছেড়ে উঠে প্রণব দা-কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।


পি/ব 

No comments:

Post a Comment

Post Top Ad