শুক্রবার রাতে কেরলের তিরুঅনন্তপুরমে মদ্যপ আইপিএস অফিসারের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হলো সাংবাদিকের। পুলিশ জানিয়েছে মৃত ওই সাংবাদিকের নাম কে এম বশির (৩৫)। সাংবাদিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন এক মহিলাকে নিয়ে আইপিএস শ্রীরাম ভেঙ্কটরামন গাড়িটি চালচ্ছিলেন। মদ্যপ অবস্থায় থাকায় তীব্র গতিতে ছুটে যাওয়ার পথে বাসীরের মোটরবাইকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জখম হন ওই আইপিএস অফিসার। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সাংবাদিক মালয়ালম ডেইলি সিরাজের রিপোর্টিং বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন।
পি/ব
No comments:
Post a Comment