প্রাক্তন অর্থমন্ত্রীর প্রয়াণে শোকাগত সকলেই।অরুণ জেটলির প্রয়াণে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শোকপ্রকাশ করলেন। তিনি বলেন, ‘এই খবর শুনে আমি স্তম্ভিত। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
কিছুদিন আগেই আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি সংকটজনক অবস্থায় ছিলেন, সেই বিষয় নিয়ে ডাক্তারদের সঙ্গেও আমি কথা বলেছিলাম।’
তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি মন্তব্য করেন, ‘আমি অরুণ জেটলিকে একজন অর্থমন্ত্রী, সাংসদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেছি, আমি সবেতেই তাঁকে উচ্চতম পর্যাতেই রাখব। তিনি যে পদ সামলেছেন, দায়িত্ব নিয়েই সামলাছেন। আমরা কাছে তিনি একজন ভালবাসার বন্ধু, নিজের লোক।’
পি/ব
No comments:
Post a Comment