জম্মু কাশ্মীরে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে জেল থেকে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের উড়িয়ে নিয়ে আসা হল আগরায়। জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করেছে কেন্দ্রীয় সরকার। তার আগে থেকে বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকা। গৃহবন্দি ও গ্রেফতার করা হয়েছে বিচ্ছিন্নবাদী নেতা ও পিডিপি-এনসি নেতৃত্বকে।
এবার বায়ুসেনার বিশেষ বিমানে শ্রীনগরের জেল থেকে উড়িয়ে আনা হল কমপক্ষে ৭০জন জঙ্গি ও পাকপন্থী বিচ্ছিন্নতাবাদীদের। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীরে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারনেই এই সিদ্ধান্ত।
পি/ব
No comments:
Post a Comment