বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানার স্ত্রী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। স্ত্রীর ক্যান্সারের কথা আয়ুষ্মান খুরানা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, গত সাত দিন ধরে লড়াই চলছে।
তবে আমরা হারতে রাজি নই। খুব সুন্দর একটি জীবন কাটাতে চাই আমরা। স্ত্রী তাহিরা কাশ্যপ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাটি শেয়ার করলেন। আপাতত ক্যান্সারের শুরুর স্টেজে রয়েছেন তাহিরা।তাহিরার ব্রেস্ট ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যান্সার কোষ বৃদ্ধি পাচ্ছে।
অস্ত্রোপচার করলে ক্যান্সার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনো অংশে। অন্যদিকে আয়ুষ্মান খুরানা অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ভালো গল্পের ছবিতে অভিনয়ের ব্যাপারে আয়ুষ্মানের সুনাম রয়েছে আগে থেকেই। এমন সময়ে স্ত্রীর ক্যান্সারের খবরে মানসিকভাবে কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছেন আয়ুষ্মান।
পি/ব
No comments:
Post a Comment