পিরিয়ডস মানেই ভারতীয় মহিলাদের পায়ে যে শিকল বাঁধা। সে বহু যুগ থেকে এটা করা যাবে না ওটা করা যাবে না এই সব নিয়মের মধ্যে আটকে থাকে জীবন ৷ এই অবস্থায় যৌন মিলন এটা তো ভাবাই যায় না। বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷
তবে এবিষয় চিকিৎসকরা বলেন দ্বিধা দ্বন্দ্ব একেবারে মুছে ফেলুন। এই সময় পুরুষ ও নারী দু‘জনেরই কোনও অসুবিধা হয় না শারীরিক মিলনে ৷ যদি ভাবেন চাদর নোংরা হবে তাহলে একটা তোয়ালে পেতে নিন কিম্বা মজাটা ডবল করতে স্নানঘরে শাওয়ারের নিচে মাতোয়ারা হন যৌন মিলনে ৷
পিরিয়ডসের প্রথম দিনে ইস্ট্রোজেন ও টেস্টোটেরন কম নির্গত হয় তবে তিন নম্বর দিন থেকে এর পরিমাণ বৃদ্ধি পায় ৷ ফলে মহিলাদের যৌন খিদেও বৃদ্ধি পায় পিরিয়ডসের সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয় ৷ তাছাড়া এই সময় মিলন হলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যাথাও কম হতে পারে ৷ যদি পুরো মিলন না ও হয় তাহলেও অর্গাজমের মাধ্যমে ওরাল সেক্স ও করতে পারেন ৷ তবে হ্যাঁ ওই সময় প্রোটেকশন ছাড়া মিলন একদম নয় ৷
পি/ব
No comments:
Post a Comment