"ল্যান্ড অফ লুঙ্গি" ছবিতে অক্ষয় কুমারকে সরিয়ে জায়গা করে নিলেন ভিকি কৌশল। উরি দ্য সার্জিকাল স্ট্রাইক করার পরই দর্শকের পাশাপাশি বলিউডের তাবড়দের নজরও কেড়ে নিয়েছেন ভিকি। আর সে কারণেই হয়তো অক্ষয়ের পরিবর্তনে তাঁকেই বেছে নিয়েছেন পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা।
অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে বলিউড সূত্রে খবর, অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াওয়ালা এই ছবিটি নিয়ে কথা বলেছিলেন। কিন্তু এখন এই প্রজেক্টের পার্ট নন আক্কি। আসলে ইতিমধ্যেই তিন তিনটি ছবিতে নাম লিখিয়ে ফেলেছেন অক্ষয় কুমার। পাইপলাইনে রয়েছে সূর্যবংশী, লক্ষ্মী বম্ব ও দ্য এন্ড। সে কারণে অক্ষয় নাকি বলেছিলেন ডেট-এর অভাবে তিনি করতে না পারলে অন্য কাউকে নিয়ে নিতে।
অন্যদিকে, শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভিকির সঙ্গে কথা বলে ডেট ফিক্স করে নিয়েছেন সাজিদ। উধম সিং-এর বায়োপিকের পরই এই ছবির কাজ শুরু করবেন ভিকি। সঙ্গে রয়েছে করণ জোহরের তখত-এর কাজও। তাই ল্যান্ড অফ লুঙ্গির কাজ শুরু করতে হয়তো পরের বছর জানুয়ারি হয়ে যাবে।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Za62Bd

No comments:
Post a Comment