সম্প্রতি একটি সাক্ষাত্কারে আয়ুষ্মান জানিয়েছেন, বরাবরই পুলিশের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল তাঁর। আর অনুভব সিনহার এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে পেরে তাঁর স্বপ্নপূরণ হচ্ছে। ইউনিফর্মের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। একইসঙ্গে তাঁর মত বলিউডের দুই অভিনেতাই পুলিশের চরিত্র করার জন্য তাঁর আদর্শ। জঞ্জির-এর অমিতাভ বচ্চন ও শূল ছবির মনোজ বাজপেয়ীর অভিনয় থেকেই পুলিশের চরিত্র করার অনুপ্রেরণা তাঁর। আয়ুষ্মান খুরানা বরাবরই ছবিতে নানা ধরনের চরিত্র করে দর্শককে চমক দিয়েছেন। ভিকি ডোনার থেকে অন্ধাধুন-- সব ছবিতেই ভিন্ন ধরনের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ আর্টিকল ১৫-এর পুলিশের চরিত্র।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2VXtrnn

No comments:
Post a Comment