আবাসিক হোটেল রুমের ফ্যানে গোপন ক্যামেরা! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

আবাসিক হোটেল রুমের ফ্যানে গোপন ক্যামেরা!


হোটেলে যখন রুম ভাড়া করছিলেন তখন স্বামী-স্ত্রীর কাছে সবকিছু ঠিকই মনে হয়েছিল। কিন্তু বিপত্তি বাধে রাতে বেডে যাওয়ার পর। স্বামী উপরে তাকাতেই ফ্যানের সঙ্গে গোপন ক্যামেরা দেখে আঁতকে ওঠেন।
ন্যক্কারজনক এই ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডের তেহরি জেলার একটি আবাসিক হোটেলে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই দম্পতি তাদের রুমের সিলিং ফ্যানে ক্যামেরা দেখে চুপ থাকেন। সকাল হলে সোজা থানায় গিয়ে পুলিশ ডেকে আনেন।
পরে হোটেলের মালিক গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এসময় তার মোবাইল এবং ল্যাপটপও জব্দ করা হয়। ওই হোটেলের মালিকের বিরুদ্ধে প্রাইভেসি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2K7DLXC

No comments:

Post a Comment

Post Top Ad