বাহুবলীর বক্স অফিস সাফল্যের রেশ তাঁর আগামী ছবি সাহু-তেও থাকবে কি না, সেই নিয়েই চলছে জল্পনা। ছবির স্টারকাস্ট প্রকাশ্যে আসার পর থেকেই সাহু-কে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ছবির প্রায় সব কাজই শেষের দিকে। আর তিন মাস পরেই সাড়ম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই এক বড় ধাক্কা। সংগীত পরিচালক ট্রায়ো শংকর-এহসান-লয় ট্যুইট করে জানিয়েছেন এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে তাঁরা আর থাকতে চান না। ঠিক কী কারণে এমন সময়ে কাজ থেকে এই তিন জন সরে দাঁড়ালেন তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত তাঁরা যে কটি গানে সুর দিয়েছেন, সেগুলি হয়তো সরানো হবে না ছবি থেকে। তবে বাকি কাজ শেষ করার জন্যে নির্মাতারা সংগীত পরিচালক থামান এসএস-এর কথাই ভেবেছেন বলে শোনা যাচ্ছে।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2VZQXAe

No comments:
Post a Comment