হিন্দি ছবির ধরন পালটেছেন বিদ্যা বালন। তাঁর হাত ধরেই বলিউডে মহিলাকেন্দ্রিক ছবির রমরমা শুরু হয়। বিদ্যারই মায়ের দিকের ছোট বোন প্রিয়া বাসুদেব দক্ষিণের ছবিতে হিট নায়িকা। বিদ্যা তাঁর চরিত্রের জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি বহু খেতাব জয় করেছেন। এমনকী ২০১৪-এ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত করে। তবে অনেকেই তাঁর ছোট বোন দক্ষিণের হিট নায়িকা প্রিয়ামানির কথা জানেন না।
১৯৮৪ সালের ৪ জুন প্রিয়া বাসুদেব মানির জন্ম। ছবির জগতে পা রাখর পর তাঁর নাম হয় প্রিয়ামানি। প্রাক্তন মডেল বেশ কয়েকটি ভাষায় ছবি করেছেন। কন্নড়, মালয়ালং, তামিল, তেলগু ও হিন্দিতেও ছবি করেছেন প্রিয়ামানি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে জন্মস্থান বেঙ্গালুরুতেই মডেলিং করতেন তিনি। ২০১৭-এ একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে মুস্তাফা রাজ নামে একজন ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে বিয়ে করেন।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2MpR6gW

No comments:
Post a Comment