মোটা থেকে রোগা বা রোগা থেকে খানিকটা মোটা হয়ে নিজের ফিগারকে পারফেক্ট করার ইচ্ছা বর্তমান যুগে অধিকাংশ ছেলে মেয়ের মধ্যেই রয়েছে। পারফেক্ট ফিগার বানাতে গিয়ে আপনারা অনেকেই খাওয়ার পরিমাণ কমিয়ে দেন, একাধিক খাবার খাওয়া বাদ দিয়ে দেন। কিন্তু এতে শরীরে পুষ্টির অভাব ঘটে। দূর্বল হয়ে পড়তে পারেন। তাই এসব কিছুকে বাদ দিয়ে ওজন কমানোর জন্য কিছু ঘরোয়া টোটকা অবলম্বন করুন। রান্নার কাজে ব্যবহৃত মেথি কমাতে পারে ওজন। মেথি বীজ আমাদের সবার কাছেই বেশ পরিচিত। জেনে নিন মেথি বীজ ব্যবহার করে দ্রুত ওজন কমানোর কৌশল–
- একটি পাতলা সুতির কাপড় জলেতে ভিজিয়ে নিন। এ বার একটি বাটিতে মেথি নিয়ে সেটি ওই পাতলা ভেজা কাপড়ে রেখে ঢেকে দিন। ৩ দিন এই ভাবে রেখে দিন। ৩ দিন পর মেথি বীজগুলি অঙ্কুরিত হলে সেগুলি খান। এতে দ্রুত ওজন কমবে।
- দ্রুত ওজন কমাতে মধুর সঙ্গে মেথি মিশিয়ে বানানো চা খুব কর্যকরী। প্রথমে মেথিবীজ গুঁড়ো করে নিন। তারপর মেথি গুঁড়ো জলেতে দিয়ে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করুন এবং এ ভাবে অন্তত ৩ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর সেই জল ছেকে নিয়ে তাতে লেবুর রস ও মধু যোগ করতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন সকালে খান। এতে আপনার শরীরের ওজন দ্রুত কমবে।
- মেথি বীজের চা ওজন কমাতে এবং ডায়াবেটিসের সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়া হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কাজে দেয়। সামান্য জল দিয়ে কিছু মেথি বীজ বেটে নিন। একটি পাত্রে খানিকটা জল ফুটিয়ে নিয়ে তার সঙ্গে ওই মেথি পেস্ট মিশিয়ে দিন। চাইলে এর সঙ্গে কিছু ভেষজ মশলাও দেওয়া যেতে পারে। যেমন, আদা বা দারচিনি। তারপর একসঙ্গে সবকটি মশলা ৫ মিনিট ফুটিয়ে নিন। রোজ খালি পেটে এই চা খেলে দ্রুত ওজন কমবে।
- ফ্রাইং প্যানে মেথি নিয়ে হালকা আঁচে তেল ছাড়াই ভেজে নিন।তারপর সেটিকে গুঁড়ো করে নিন। এবার উষ্ণ জলের সঙ্গে ওই মেথি গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে নিয়মিত খান। ওজন দ্রুত কমবে।
- ১ কাপ মেথি সারারাত জলেতে ভিজিয়ে রাখুন। পরদিন জল ছেঁকে নিয়ে খালি পেটে মেথি বীজ গুলি চিবিয়ে খেয়ে নিন। নিয়মিত খেতে পারলে ওজন খুব দ্রুত কমবে।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2EGJ2lp

No comments:
Post a Comment