তৃতীয় স্বামী রোশন শ্রাবন্তীকে বিয়ে করার কারণ ফাঁস করলেন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

তৃতীয় স্বামী রোশন শ্রাবন্তীকে বিয়ে করার কারণ ফাঁস করলেন


 অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে টলিউড পাড়া ছিল সরগরম। এর রেশ কাটতে না কাটতেই আচমকাই সামনে আসে অভিনেত্রীর বিয়ের খবর। তবে তার এই তৃতীয় বিয়ে নিয়ে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, কোনো জায়গাতেই কম আলোচনা হয়নি। তবে সব আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন শ্রাবন্তী। জি নিউজের খবরে বলা হয়েছে, পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার ‘বালি’তে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন এ দম্পতি। আপাতত একে অপরের প্রেমে হাবুডুবু অবস্থা শ্রাবন্তী-রোশনের। তবে লোকে যে যাই বলুক, সবকিছু ভুলে রোশনকে বিয়ের সিদ্ধান্ত শ্রাবন্তী কেন নিয়েছিলেন সে উত্তরটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই খোলসা করেছেন তার স্বামী রোশন সিং।
শ্রাবন্তীর সঙ্গে একটা বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘তুমি তাকে কখনোই বিয়ে করবে না যার সঙ্গে তুমি থাকতে পারবে, তুমি তাকেই বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না?’
ক্যাপশনে একথা লিখে শ্রাবন্তী তার কথার সঙ্গে একমত কিনা সেই প্রশ্নও করে বসেছেন রোশন? উত্তরটা অবশ্য দিতে ভোলেননি শ্রাবন্তীও। তিনি লিখেছেন, ‘হ্যাঁ হ্যাঁ। একমত…তোমাকে ভালোবাসি। নোভা ফারহান নামে একজন লিখেছেন, ‘বেস্ট কাপল।’


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2WzjVem

No comments:

Post a Comment

Post Top Ad