সে যুগ চলে গেছে, যখন পাতার পর পাতা লেখা হয়ে যেত বিরহের ব্যথায়। প্রথম প্রেমের একটু সাড়া পাওয়ার আশায় কেটে যেত রাতের পর রাত। ওই পাড়ের উত্তর পেতে অপেক্ষা করতে হত দিনের পর দিন৷ এখন সবই বুড়ো আঙুলের ক্ষণিকের ছোঁয়ার অপেক্ষা৷ ব্যস, চোখের পলক ফেলতে না ফেলতেই মনের কথাটি আর থাকবে না মনে৷ সংগোপনে তা চলে যাবে তার কাছে৷ কিন্তু উত্তর মিলবে কি? কেল্লাফতে হবে না পরাজয়ের স্বাদ পাবেন? এ প্রশ্নের উত্তর পেতে আজও সেই অপেক্ষাই ভরসা প্রেমিক দলের৷
নারীমনের হদিশ পাওয়া কি সহজ কথা? তা হয়তো না৷ কিন্তু প্রেমের মোক্ষম বাণটি চালানো আগে কিছু কৌশল তো অবলম্বন করতে পারেন৷ যাতে অন্তত মেসেজের মাধ্যমে উত্তর পাওয়ার পথটি আরও সুগম হয় এবং তা যাতে আপনার অনুকূল হয়৷ তেমনই কিছু সূত্র মিলেছে বিশেষজ্ঞদের থেকে – প্রেমের ক্ষেত্রে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ৷ এ বিষয়টি একেবারেই হেলাফেলা করবেন না৷ আর এক্ষেত্রে আপনার হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার৷ সেটি যেন অবশ্যই আকর্ষণীয় হয়৷ আপনার সেরা দিকগুলো যেন সেখানে প্রতিফলিত হয়৷ মেয়েদের সবচেয়ে বেশি অপছন্দের নিজের ভালোলাগার মানুষটির পাশে অন্য কোনও সুন্দরী মহিলাকে দেখা৷
এমনটা হলে মেয়েরা অতিরিক্ত সচেতন হয়ে পড়েন৷ আর প্রেমিকের ক্ষেত্রে বাড়তি যত্নশীল হয়ে পড়েন৷ অধিকাংশ মেয়েই সংবেদনশীল পুরুষ পছন্দ করেন, যারা মানুষের পাশাপাশি অন্যান্য পশুপাখির প্রতিও উদার হতে পারেন৷ তাই বাড়িতে পোষ্য থাকলে তার সঙ্গে নিজের একটি সুন্দর ছবি আপলোড করতেই পারেন৷ ভুল করে ঠিক কাজটা করতেই পারেন৷ বুঝলেন না?
ফোনে ভুল নম্বর ডায়াল করে কিংবা ভুল মেসেজ পাঠিয়ে কত সম্পর্কই না ঠিক হয়ে গেছে। আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন এই মিষ্টি ভুলটা করে। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুষ্টু-মিষ্টি মেসেজের তুলনা নেই৷ আজকাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তো হামেশাই এমন বার্তা পাওয়া যায়৷ তবে মহিলাদের পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন, যেন তারা বুঝতে না পারে আপনার মধ্যে অভদ্রতা আছে।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Mcer5q

No comments:
Post a Comment