পাসপোর্টের রং কি বলে? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

পাসপোর্টের রং কি বলে?

পৃথিবীতে মাত্র চারটি রংয়ের পাসপোর্টই দেখা যায়। এই চারটি রং হল- মেরুন, নীল, সবুজ এবং কালো। জেনে নেওয়া যাক এই রংগুলির মাহাত্ম্য-  যুক্তরাজ্যের পাসপোর্ট মেরুন রংয়ের। ইউরোপীয়ান ইউনিয়নের প্রায় সব দেশের পাসপোর্টই এই রংয়ের। কেবল ক্রোয়েশিয়ার রংয়ে একটা হালকা শেড রয়েছে।

এই রংটির ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, এ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্র্যান্ডিং সম্ভব হয়েছে। ইউনিয়নের বাইরে বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডরের পাসপোর্টও এই রংয়ের।  আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের পাসপোর্ট নীল। নীল রংটি নতুন বিশ্বকে প্রতীকায়িত করে।

১৫টি ক্যারিবিয়ান দেশের পাসপোর্ট এই রংয়ের। বেশিরভাগ মুসলিম দেশের পাসপোর্ট সবুজ রংয়ের। এছাড়া সেনেগালসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের পাসপোর্টও সবুজ রংয়ের।

সাধারণত পাসপোর্ট গাঢ় রংয়ের হয়ে থাকে। ময়লা হয়ে যাওয়া থেকে বাঁচাতেই এই ব্যবস্থা। আর গাঢ় রংয়ের মধ্যে একটা প্রতিষ্ঠানিক গাম্ভীর্য তো থাকেই। এই বিষয়টি থেকেই বতসোয়ানা, জাম্বিয়া আর নিউ জিল্যান্ড তাদের পাসপোর্টের রং কালো রেখেছে।


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2HGL3zP

No comments:

Post a Comment

Post Top Ad