ডাকাত আবার টাকাও ফেরত দেয়! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 May 2019

ডাকাত আবার টাকাও ফেরত দেয়!



বিনোদন ডেস্ক : একটু রাত বেশি হলেও টাকার দরকার ছিল তার। এজন্য ব্যাংকের এটিএমে গিয়ে টাকা তুলছিলেন। টাকা তোলা শেষ হতেই পেছন ফিরে দেখেন এক লোক ছুরি হাতে তার কাছে যা আছে সব দিয়ে দিতে বলছেন। জীবনের মায়ায় সঙ্গে সঙ্গে তিনি ওই ডাকাতকে টাকা দিয়ে দেন।

তবে টাকা পেয়ে ডাকাত ওই নারীকে এটিএম থেকে আরও টাকা তুলে দিতে বলে। পরে ওই নারী দ্বিতীয়বার এটিএমে কার্ড প্রবেশ করালে ডাকাত দেখে যে ওই নারীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপরই নারীকে সব টাকা ফেরত দিয়ে এটিএম বুথ ত্যাগ করে ডাকাত।

গত ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ চীনের হিউয়ান শহরে  ঘটনাটি ঘটে। তবে টাকা ফেরত দিলেও রেহাই পান নি ওই ডাকাত। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই নারী ও ডাকাতের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনা প্রকাশ্যে আসার পর সিসিটিভির ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে। সূত্র: চাইনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক।

No comments:

Post a Comment

Post Top Ad