জানেন কি, মানুষের মূত্র সঞ্চয়ের প্রস্তাব ভারতের! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 May 2019

জানেন কি, মানুষের মূত্র সঞ্চয়ের প্রস্তাব ভারতের!



 বিনোদন ডেস্ক :  ইউরিয়া আমদানির খুব প্রয়োজন নেই। বরং মূত্র সঞ্চয় করলেই হবে। মূত্র সঞ্চয় করলে কৃষিকাজের উন্নতির জন্য ভারতকে আর দেশের বাইরে থেকে মূল্যবান সার আমদানি করতে হবে না। এমন প্রস্তাব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।

রোববার মহারাষ্ট্রের নাগপুরের এক সভায় দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী এসব প্রস্তাবের কথা বলেন। শুধু তাই নয়, বিমানবন্দরে মূত্র সঞ্চয়েরও প্রস্তাব দিয়েছেন তিনি। নিতিন বলেন, জৈব সার হিসেবে মানুষের মূত্র ব্যবহার করা যেতে পারে।

তিনি বলেন, মূত্র সঞ্চয় করলে কৃষিকাজের উন্নতির জন্য ভারতকে মূল্যবান সার আমদানি করতে হবে না। অতীতে গো-মূত্রের প্রয়োজনীয়তার কথা বিজেপির বেশ কয়েকজন নেতা-মন্ত্রীর মুখে শোনা যায়। এবার নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ‘মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির এ প্রস্তাবে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad