প্রেমে মানুষ ‘অন্ধ’ হয়! বলছে বিঞ্জান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 May 2019

প্রেমে মানুষ ‘অন্ধ’ হয়! বলছে বিঞ্জান



বিনোদন ডেস্ক : প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। কথার কথা নয়, এমনটাই বলছে বিজ্ঞান। ভাবছেন ঠাট্টা?

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক সম্প্রতি এমনই দাবি করেছেন। তাঁদের দাবি, মানুষের ব্রেনের যে অংশ জটিল সিদ্ধান্ত নেয়, প্রেমে পড়লে তার কার্যকারিতা কমে যায়। কারণ প্রেম নাকি মস্তিষ্কের ওই অংশের উপরে পুরোপুরি কব্জা করে নেয়। গবেষণায় আরও দেখা গিয়েছে, যাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে, সেই মানুষটি কেমন তা বিচার করার ক্ষমতাও নাকি ব্রেনের কমে যায়। অথচ অন্যান্য মানুষের চরিত্র বিচার করার ক্ষেত্রে ব্রেন স্বাভাবিকভাবেই কাজ করে।

তবে শুধু প্রেমই নয়, যে কোনও ধরনের ভালবাসাই মানুষের মস্তিষ্ককে দুর্বল করে দেয় গবেষকরা দাবি করেছেন। গবেষণা চলাকালীন কুড়ি জন মা-কে তাঁদের সন্তান, পরিচিত কিছু শিশু এবং বন্ধুদের ছবি দেখানো হয়। দেখা যায়, ছবিগুলি দেখার সময় ওই মায়েদের সঙ্গে প্রেমে পড়া কিছু মহিলার মস্তিষ্কের কাজ করার গতিপ্রকৃতিতে অনেকটাই মিল রয়েছে।

তা হলে, এবার মানবেন তো, প্রেমে পড়লে মানুষের ণত্ব-সত্ব লোপ পায়! এ নিয়ে কেউ যদি আপনাকে কথা শোনাতে আসে, মুখের উপর বলে দেবেন- দোষ আপনার নয়, এর দায় বিজ্ঞানের!

No comments:

Post a Comment

Post Top Ad