নিজের ‘নোংরা’ অতীত নিয়ে মুখ খুললেন কঙ্গনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 March 2019

নিজের ‘নোংরা’ অতীত নিয়ে মুখ খুললেন কঙ্গনা



প্রেসকার্ড নিউজ : বরবরাই সরাসরি কথা বলতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এবার নিজের জীবনের ‘নোংরা’ অতীতকে প্রকাশ করলেন এই বলিউড অভিনেত্রী।

একটি অনুষ্ঠানে ‘রাঙ্গুন’ অভিনেত্রী জানিয়েছেন, আমি অনেক অলস ছিলাম। স্নান করতে অপছন্দ করতাম। আমার বাবা-মা এটি নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। ঐ সময় আমার জীবনের কিছুই ভাল যাচ্ছিল না। কোনো বন্ধু ছিল না, কোনো সুযোগও আমার কাছে আসছিল না।

তিনি বলেন, এরপর আমি বিভিন্ন উপাদান, রচনা ও কর্মশক্তির বিষয়ে পড়াশুনা করি। তখন জানতে পারি কর্মশক্তি তিন ধরনের হতে পারে, যার মধ্যে একটি হলো পরিষ্কার-পরিছন্নতা। এটি সবেচেয়ে উৎকৃষ্ট ধরন। এটাই সত্যি।

‘ডোন্ট লেট হার গো’র শিরোনামের একটি শর্টফিল্মের প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা উপস্থিত ছিলেন। ‘সুস্থ ভারত অভিযান’ এর অংশ হিসেবে শর্টফিল্মটি নির্মাণ করা হয়েছে।

কঙ্গনা জানান, আমি বেদান্ত পড়েছি, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করা শুরু করি। এরপর থেকে আমার জীবনের পরিবর্তন ঘটতে থাকে।এখন আমি
স্নান করি, পরিষ্কার ও গোছালো থাকি। 

No comments:

Post a Comment

Post Top Ad