বাসন্তীতে হদিশ অস্ত্র কারখানার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 March 2019

বাসন্তীতে হদিশ অস্ত্র কারখানার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র



দক্ষিণ ২৪ পরগনা :  লোকসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগণা জেলায় বাসন্তীতে ফের হদিশ মিলল অস্ত্র কারখানার। কয়েকদিন আগেই কুলতলি থানা এলাকায় অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। সেই ঘটনার পর বেশ কয়েকবার বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন।

বুধবার সকালে বারুইপুর থানার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা বাসন্তীতে হদিশ পেলেন অস্ত্র কারখানার। এদিন স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বাসন্তী থানার পুলিশের নেতৃত্বে বাসন্তীর ছোট কলা হাজরা গ্রামে তল্লাশি চালান।


সেখানে মোতালেব পুরকাইতের ওরফে হাঁসার বাড়িতে হদিশ মেলে অস্ত্র তৈরির কারখানার। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ৬ টা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি, ৬ টি মোবাইল ফোন, ৩ কিলো বিস্ফোরক পাউডার সহ আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর যন্ত্রপাতি। এই ঘটনায় মোট ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার উদ্ধার হওয়া অস্ত্র কারখানার যন্ত্রপাতি ও আগ্নেয়স্ত্র নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার এস পি রসিদ মুনির খান। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র কেনা বেচার পিছনে আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।    

No comments:

Post a Comment

Post Top Ad